সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫,এর রাজশাহীর একটি অপারেশন দল ১০ সেপ্টেম্বর রবিবার ৯:৩০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে
জয়ীতা কঞ্জুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিস কক্ষ থেকে মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মুলহোতা মুনিরুল ইসলামের ছেলে মোঃ খুরশিদ আলম,
আমিনুল ইসলামের ছেলে সাকিম বিল্লাহ,
আব্দুল কাইয়ুমের ছেলে জসিম উদ্দিন। এসময় তাদের কাছ থেকে ৪টি ভুয়া পাশ বই- ৪টি রেজিষ্টাট- ৪টি, কালেকশন শীট- ৫টি,বিভিন্ন ধরনের সীল, রুপালী ব্যাংক লিমিটেডের ১০০ পাতার ১টি ব্যাংক চেক বই- এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ প্রতারনার মাধ্যমে অধিক মোনাফার লোভ দেখিয়ে ভুয়া এনজিওর মাধ্যমে গ্রামের সহজ সরল মানুষের টাকা হাতিয়ে নেওয়া এবং গ্রাহকের কাছ থেকে ঋণ উত্তোলনের সময় ব্যাংকের ফাঁকা চেক নিয়ে ব্ল্যাকমেইল করে গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
এমন অসংখ্য ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ(র্যাবের) একটি চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্তের মাধ্যমে শুরু করে।
বর্ণিত এলাকা হতে কঞ্জুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মূলহোতা সহ প্রতারক চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply