চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১ টায় শহরের টাউনক্লাবে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সায়ীদুর রহমান।
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর। বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী মৎসজীবী লীগের কার্যকরি সভাপতি মোঃ সাইফুল আলম মানিক,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ রুহুল আমিন, আওয়ামী মৎসজীবী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক প্রমুখ।
শেষে ২য় অধিবেশনে এ্যাডভোকেট মোঃ রবিউল ইসলামকে সভাপতি ও মোঃ আশফাকুর রহমান রাসেলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply