১০ সেপ্টেম্বর আদিতমারী থানার অভিযানে কমলাবাড়ী ইউপিস্থ বড় কমলাবাড়ী শংকরটারী গ্রামের অভিযান চালিয়ে ৮ পিছ ইয়াবা,১০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের ৭ হাজার ৯ শত ৭০ টাকা উদ্ধার।
জানা যায়,মাদক ব্যবসায়ী পলাতক আসামি মোঃ আঃ খালেক (৫৬), লালমনিরহাট এর বসতবাড়ীর ভিতর অভিযান চালিয়ে তাহার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন এর শয়ন ঘরে তোশকের নিচ হতে একটি কালো হাত ব্যাগে ০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ উক্ত ব্যাগে
মাদক বিক্রির ৭০৯৭০ /- টাকা এবং পলাতক আসামি মোঃ বিপ্লব হোসেন এর শয়ন ঘরে খাটের নিচে একটি হলুদ রঙের বস্তায় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদক আইনে মামলা দেয়া হয়েছে।
ওসি মোজাম্মেল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply