বিমানবালার সঙ্গে অশালীন আচরণ ও জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টার অভিযোগে দুলাল (৩০) নামে এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।৮ সেপ্টেম্বর ভোরে মাস্কট থেকে মুম্বাইয়ে অবতরণের আধঘণ্টা আগে এ ঘটনা ঘটে।
দুলালকে মুম্বাইয়ের আন্ধেরি আদালতে নেওয়া হয়েছে বলে মুম্বাই পুলিশ জানিয়েছে । দুলালের আইনজীবীর দাবি, তার মানসিক সমস্যা রয়েছে। এছাড়া তিনি ইংরেজি বা হিন্দি বুঝেন না। এ সমস্যায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
দুলালের বিরুদ্ধে অভিযোগ, ভিস্তারার ফ্লাইট ইউকে-২৩৪ ফ্লাইটে মাস্কট থেকে মুম্বাইগামী বিমানে এক বিমানবালাকে অশালীন ইঙ্গিত করেন এবং তাকে জোর করে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন।
ইতিমধ্যে মুম্বাইতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে। তারা দুলালের জামিনের আবেদন ও আইনি সহায়তার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

Leave a Reply