চাঁপাইনবাবগঞ্জে ৫৪ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটরসাইকেল, ০২ টি মোবাইল ও ১১২০ টাকা সহ দুই জনকে গ্রেফতার করেছেন চাঁপাইনবাবগঞ্জ (সিপিসি-১) র্যাব ৫ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো জেলার শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে সেতাউর রহমান সজিব (২৩) ও শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার জিন্নাত আলীর ছেলে মেজবাউল হক (৩২)।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে সদর উপজেলার বহরম-কোকাপাড়া গ্রামের ইদুল আলীর বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ওই মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। র্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ (সিপিসি-১) র্যাব ৫ ক্যাম্পের কোম্পানি
অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ বোতল ফেন্সিডিল সহ সজিব ও মেজবাউলকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলেও জানায় র্যাব।


Leave a Reply