1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারতে এক নারী ছাগলের জন্য ট্রেনের টিকিট কিনলেন তিনি!

  • বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

ভারতে এক নারী ছাগলের জন্য ট্রেনের টিকিট কিনলেন তিনি!

টিকিট ছাড়া ট্রেনে যাত্রা আইনত দণ্ডনীয় হলেও অনেকে টিকেট না কেটেই রেলে ভ্রমণ করেন। কেউ কেউ মাঝে মাঝে এমনটি করেন। আবার অনেকে নিয়মিতই আইন ভঙ্গ করে থাকেন।তবে ভিন্ন চিত্র দেখা গেছে ভারতের এক নারীর ক্ষেত্রে। ওই নারী ট্রেনে চড়ার জন্য নিজের জন্য টিকিট তো কিনেছেনই— সঙ্গে তার সঙ্গে থাকা একটি ছাগলের জন্যও একটি টিকিট সংগ্রহ করেছেন তিনি।

ছাগলের জন্য টিকিট কেনা ওই নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ট্রেনের টিকিট চেকার তার কাছে জানতে চাইছেন— ট্রেনে চড়ার জন্য তিনি টিকিট কিনেছেন কিনা।

এর জবাবে তিনি বলেন ‘হ্যা।’ এরপর পাশে থাকা এক ব্যক্তি টিকিটটি চেকারের হাতে দেন। তখন টিকিট চেকার ওই নারীর পাশে থাকা ছাগলটি দেখতে পান। তখন তিনি জিজ্ঞেস করেন, ছাগলের জন্যও টিকিট কিনেছেন? এর জবাবে যখন নারী ‘হ্যাঁ’ বলেন তখন দুইজনই হাসতে থাকেন।

আর ওই নারীর এমন সরল হাসিতেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সঙ্গে তার সততারও তারিফ করেছেন অনেকে।মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি প্রকাশ করেন আনিস সারান নামের এক ব্যক্তি। এরপরই এটি ভাইরাল হয়।

ভিডিওটির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘তার হাসিই সব বলে দিচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘কতটা সৎ তিনি। জাতির এ ধরনের মানুষ প্রয়োজন।’এদিকে ওই নারীকে বাংলায় কথা বলতে শোনা যাচ্ছিল। এতে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পশ্চিমবঙ্গের কোনো স্থানে হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews