1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সেন্সরে ছাড়পত্র পেল জওয়ান, সন্ধ্যায় দেশে মুক্তি

  • বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

সেন্সরে ছাড়পত্র পেল জওয়ান, সন্ধ্যায় দেশে মুক্তি

বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ‘জওয়ান’র আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন। সে হিসেবে ভারতসহ অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে সিনেমাটি।

এর আগে গত সোমবার রাতে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়ে। আজ দুপুরে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়। আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানান, আজ সন্ধ্যা থেকে দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে জাওয়ান।

বাংলাদেশে জাওয়ান আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। বিনিময় প্রথায় ‘জাওয়ান’-এর বিপরীতে ভারতে যাচ্ছে শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমাটি। বিশ্বব্যাপী ১০ হাজার হলে মুক্তি পাচ্ছে জাওয়ান। এর মধ্যে বাংলাদেশের ৪৮ প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত জাওয়ান নির্মাণ করেছেন পরিচালক অ্যাটলি কুমার। ছবিতে শাহরুখ খানের সঙ্গে প্রথবার জুটি বেধেছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। ছবিতে আরও রয়েছেন,

বিজয় সেথুপতি, প্রিয়মণি, সঞ্জীতা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভার, বোমান ইরানি, সঞ্জয় দত্ত প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews