ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর বাগানপাড়া ও একবরপুর চাকটোলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল ১২ আগষ্ট শুক্রবার রাত ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার পিরোজপুর বাগানপাড়া গ্রামের একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বসত বাড়িতে বিশেষ কায়দায় রিং পাটের স্ল্যাপের ভিতরে ফেনসিডিল গুলো লুকিয়ে রেখেছিল মাদক ব্যবসায়ীরা। এ সময় ২জনকে আটক করা হয়।
অপর এক অভিযানে একই উপজেলার একবরপুর চাকটোলা গ্রামে শুক্রবার দুপুরে বাবুর বসত বাড়ির শয়নকক্ষ হতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদ্বয় শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া গ্রামের মাহাতাব এ/পি’র ছেলে শরিফুল ইসলাম (৩২), পিরোজপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সোহেল ওরফে বাবু (৩৯) ও একবরপুর চাকটোলা গ্রামের বিষু’র ছেলে আকতারুল বাবু (২১)।

জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় এসআই আসগর আলীর নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান দুটি পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেফতার করে । উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
![]()
Leave a Reply