পাগলি যখন মা হয়েছে , বাবা হয়নি কেউ
বাঘারপাড়া এক পাগলী দুইটি যমোজ সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু কে এই সন্তানের বাবা প্রশ্ন সকলের একি।পাগলি নিজের নাম মাহিনুর (৩০) স্বামীর নাম বলছেন তারেক সহ একাধিক নাম ।
এর মধ্যে আসল নকল মিলানো কষ্টকর। গ্রাম কখনো লোহাগাড়া, কখনো যশোর উপজেলার মাথাভাঙ্গা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বলছেন।
পাগলি আজ ০৩ সেপ্টম্বর রবিবার সকালে বাঘারপাড়া উপজেলার ৫নং ধলগ্রাম ইনিয়নের শ্রীপুর নতুন গ্রামের জামানের বাড়িতে এ সন্তান জন্ম গ্রহণ করে। সন্তান দুটো সুস্থ থাকলেও পাগলির অবস্থা খুব একটা ভালো না সন্তান জন্মদেওয়ার পর হতে ব্লাড ভেঙ্গেই যাচ্ছে।
বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখান কার নার্স ও চিকিৎসকরা বলছেন ভালো চিকিৎসা দিতে যশোর নিতে হবে।
এব্যপারে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হুসনেয়ারা তন্নি উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে যশোরে পাঠানোর ব্যবস্থা করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত পাগলি বাঘারপাড়া হাসপাতালেই অবস্থান করছিলো।
পাগলির সন্তান দুটি নিতে বাঘারপাড়া হাসপাতালে অর্ধশত মহিলাদের ভিড়, চেয়ারম্যান,মেম্বর,নেতাসহ যে যেমন পারছেন সেই তেমন চেষ্টা করছেন পাগলির সন্তান দুটি ভাগ করে নিতে।
কেউ মেয়ে চাচ্ছেন কেউবা ছেলে চাচ্ছেন। তবে পাগলি তার সন্তানদের যত্ন করা ভালোই বুঝছে। বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হুসনেয়ারা তন্নি উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে দুইজন মহিলা আনছার দিয়ে যশোরে পাঠানোর ব্যবস্থা করেছেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত বাচ্চা দুটি কাউকে দেওয়া হয়নী। সংবাদ পেয়ে উপজেলার ৫নং ধলগ্রাম ইনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হাসপাতালে এসে পাগলির খোজ খবর নেন এবং উন্নত চিকিৎসা দিতে ডাক্তার,নার্সদের সাথে মত বিনিময় করেন।


Leave a Reply