1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্রে স্বাক্ষর গ্রহণ করলেন শারমিন পারভেজ

  • শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬৯ বার পড়া হয়েছে

সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্রে স্বাক্ষর গ্রহণ করলেন শারমিন পারভেজ

নিজেস্ব প্রতিবেদক :লালমনিরহাট

লালমনিরহাট নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন পারভেজের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা অভিযোগপত্রে স্বাক্ষর গ্রহণের অভিযোগ উঠেছে। গত ৩০আগস্ট তিনি একই বিদ্যালয়ের এমএসএড প্রশিক্ষণরত জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আজমেরী হোসেনের বিরুদ্ধে দুইটি অভিযোগপত্রে এ স্বাক্ষর গ্রহণ করেছেন বলে জানা যায়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত কোনো প্রধান শিক্ষক না থাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে উক্ত বিদ্যালয়ের একমাত্র বিএসএড ডিগ্রীধারী এমপিওতালিকাভূক্ত জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আজমেরী হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়।

পরে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তা বাতিল করা হলে আজমেরী হোসেন উক্ত বাতিল আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন।

এর পর থেকে তাকে নানা ভাবে পেশাগত হয়রানী সহ তার মানহানীর চেষ্টা চালিয়ে আসছেন পরিচালক/প্রধান শিক্ষক পরিচয়ে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনাকারী সুভাষ চন্দ্র বর্মন ও তার সুবিধাভোগী একটি চক্র।

এ চক্রের অন্যতম একজন সদস্য শারমিন পারভেজ একাধারে সুভাষ চন্দ্র বর্মন কর্তৃক পরিচালিত নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টার (এনজিও) এর দিনাজপুর জেলা উপ-কমিটির সাধারণ সম্পাদক,

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন নর্থবেঙ্গল একীভূত শিক্ষা কেন্দ্রের প্রথম শ্রেণির শ্রেণি শিক্ষক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিও তালিকাভূক্ত সহকারী শিক্ষক। আরও জানা যায়, তার মাধ্যমেই বিভিন্ন জালিয়াতি কাগজপত্র প্রস্তুত করে নেন সুভাষ চন্দ্র বর্মন।

গত ৩০আগস্ট বিদ্যালয়ের অনুমোদিত ও অনুমোদন বিহীন শিক্ষক-কর্মচারীদের একের পর এক মোবাইল করে ডেকে এনে তারই সহকর্মী আজমেরী হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা দুইটি অভিযোগপত্রে স্বাক্ষর গ্রহণ করেন শারমিন পারভেজ।

এরপর বেড়িয়ে পড়েন এলাকাবাসী সহ বিভিন্ন অভিভাবকদের স্বাক্ষর নিতে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লেখা অভিযোগপত্র দুইটিতে তিনি মোট ৩১ জনের স্বাক্ষর নিতে সক্ষম হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, সুভাষ স্যার এ বিদ্যালয়ের বৈধ প্রধান শিক্ষক নন তা প্রকাশ হয়ে গেছে আর এ জন্য আজমেরী ম্যাডামকে দায়ী করে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র ও মিথ্যাচার করা হচ্ছে তা কোনো সভ্য ও সুস্থ্য মানুষের পক্ষে করা সম্ভব নয়।

আমাদের নিয়োগ সংক্রান্ত সমস্ত মূল কাগজপত্র সুভাষ স্যারের হাতে থাকায় আমাদের দ্বারা তিনি যা খুশি তাই করিয়ে নিচ্ছেন কখনও নিজে, কখনও শারমিন ম্যাডামের মাধ্যমে, কখনওবা তাপস স্যারের মাধ্যমে। সুভাষ স্যার আজমেরী ম্যাডামের সাথে সুসম্পর্ক রাখা তো দূরের কথা, তার সাথে মোবাইলেও কথা বলতে নিষেধ করে দিয়েছেন।

তিনি নাকি এমন সিস্টেম করে রেখেছেন যে, আমরা আজমেরী ম্যাডামের সাথে কে কি কথা বলি তা তিনি সব জানতে পান। আসলে আমরা এতোটাই মানুষিক চাপে আছি যে তা বলে বোঝাতে পারবো না।

বিদ্যালয়ের অনুমোদিত একজন শিক্ষক অত্যন্ত দুঃখ করে বলেন, আমাদের ইচ্ছার বিরুদ্ধে একের পর এক এভাবে মানুষিক চাপ চলতে থাকলে মনে হয় আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

এ ব্যাপারে শারমিন পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পত্র দুইটি সুভাষ স্যার তৈরি করে দিয়েছেন, আমি শুধু তাতে স্বাক্ষর নিয়েছি। যা বলার সুভাষ স্যারকে বলেন।

বিষয়টি সম্পর্কে সুভাষ চন্দ্র বর্মনের কাছে জানতে চাইলে তিনি বলেন, শারমিন পারভেজ কোন কোন কাগজে কার কার স্বাক্ষর নিয়েছেন, কেনইবা নিয়েছেন তা আমার জানা নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews