চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একজন জাল স্ট্যাম্প ব্যবসায়ী কে ছয় মাসের কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কারাদণ্ড প্রাপ্ত ও আর্থিক জরিমানা দেয়া জাল স্ট্যাম্প ব্যবসায়ী হলেন শিবগঞ্জ উপজেলার দূূর্লভপুর ইউনিয়নের তর্ত্তিপুর এলাকার মৃত তাজউদ্দীনের ছেলে মজিবুর রহমান (৫৮)।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো: জুবায়ের হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার
(২৯ আগষ্ট) বিকাল আড়াইটার দিকে শিবগঞ্জ থানার পুলিশের একটি চৌকস দল সংগে নিয়ে শিবগঞ্জ উপজেলার ভূমি রেজিস্টার অফিস চত্বরে উপস্থিত হয়ে।
জাল স্ট্যাম্প ব্যবসায়ী মজিবুর রহমানের ব্যক্তিগত বাক্স তল্লাসী করে অনেকগুলো জালস্ট্যাম্প উদ্ধার করা হয়।
এ সময় তাকে গ্রেফতার করে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।



Leave a Reply