1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক এসএম রুবেল গ্রেপ্তার

  • শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক এসএম রুবেল গ্রেপ্ত

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে চাঁদা দাবির অভিযোগে এসএম রুবেল নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (১২ আগষ্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

জানা গেছে, এক মাস আগে পৌর এলাকার হরিপুর পাওয়ার হাউস মোড়ের সাদিকুল ইসলামের ছেলের বাল্যবিয়ে হয়। বিষয়টি জানার পর কথিত সাংবাদিক এসএম রুবেল সাদিকুল ইসলামের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না পেয়ে প্রশাসনকে তথ্য দেয়। তথ্যের ভিত্তিতে শুক্রবার সাদিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত এক মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় সাদিকুল ইসলামের ছেলে আজিম আলী (১৭) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরিদপুরে এনতাজুল হকের ১৪ বছর বয়সী মেয়ে জান্নাতুন খাতুনের। শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাদিকুল ইসলামকে জরিমানা করা হয়। এসময় সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি করায় আটক করা হয় এসএম রুবেল নামের ওই কথিত সাংবাদিককে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ বলেন, এসএম রুবেল নামের একজন কথিত সাংবাদিক আমাদেরকে তথ্য দেন, গত একমাস আগে একটি বাল্যবিয়ে হয়েছে এবং আজকে অনুষ্ঠান করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে বাল্যবিয়ে হয়েছে এটার প্রমাণ পাওয়া গেলেও অনুষ্ঠান আয়োজনের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। পরে বরের বাবার কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এ সময় রুবেলের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবির অভিযোগ করেন সাদিকুল ইসলাম।

মো. রুহুল আমিন শরিফ আরও বলেন, জরিমানা আদায়ের সময় সাদিকুল ইসলাম অভিযোগ করেন, তার কাছে কথিত সাংবাদিক এসএম রুবেল চাঁদা চেয়েছিল। চাঁদা না পেয়ে প্রশাসনকে তথ্য দিয়েছেন। পরে সাদিকুল ইসলাম কথিত সাংবাদিক এসএম রুবেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে সদর মডেল থানার ওসির সাথে পরামর্শ করে তাকে আটক করে থানায় প্রেরণ করা হয়। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, এসএম রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews