1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অস্ত্র ও বিস্ফোরক সহ একজনকে গ্রেফতার করেছে র্র্যাব

  • বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অস্ত্র ও বিস্ফোরক সহ একজনকে গ্রেফতার করেছে র্র্যাব

নিজেস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের জাকারিয়ার ছেলে ইসরাফিল ইসলাম (২৭) এর মুদি দোকানের সামনে নাচোল-রাজবাড়ী গামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৫ (সিপিসি-১) চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকষ অপারেশন দল বুধবার (২৩ আগস্ট) রাত ৯ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল ২ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১ কেজি ১২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) নগদ-২০০০/- টাকা সহ ইব্রাহীম ওরফে শিলাল (৩০) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামী ইব্রাহিম ওরফে শিলাল নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা বিলকরিল্লা শিলালপাড়া গ্রামের আফছার শিলাল ও জাহানারা বিবির ছেলে।

র্র্যাব-৫ (সিপিসি-১) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে একটি ভ্যানে চালক হিসেবে বহন করে নিয়ে যাচ্ছে। এ সময় ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যসহ আটক করে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত আলামত সংগ্রহ করে নিজ দায়িত্বে মান্দা ফেরি ঘাটে পৌঁছে দেয়ার কথা স্বীকার করে। উল্লেখ্য, ভিন্ন দুটি মামলায় আসামী প্রায় এক বছর চার মাস জেল খাটে। জেলে থাকাকালীন অজ্ঞাত এক অস্ত্র ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়।

এ অবৈধ লেনদেনের ছক সেখানে করা হয়।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে। র‌্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews