1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম চুরি মামলাটি দুদকের হাতে

  • শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

লালমনিরহাটে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম চুরি মামলাটি দুদকের হাতে

রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম চুরির মামলাটি এখন দুকের হাতে।

লালমনিরহাট সদর থানায় ২০২০ সালে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আসামী করে মামলা দায়ের হয়।

সেই মামলায় ৬ লক্ষ ২৭ হাজার ৪ শত ৫ টাকার মত সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামজব্দ করে ৩ জনকে আটক করে কোর্টে চালান করেছিল সদর থানা পুলিশ।

মামলাটি দুদক তফসিল ভুক্ত হওয়ায় বিজ্ঞ আদালত রংপুর দুদক কার্যালয়ে পাঠায়।পরবর্তীতে কুড়িগ্রামে দুদকের আঞ্চলিক শাখা হওয়ায় কুড়িগ্রাম সমন্বিত জোনের উপসহকারী পরিচালক সুদিপ কুমার বাদী হয়ে ১২ জুলাই ১.আব্দুর রাজ্জাক ওরফে রেজা, ২.রেজার স্ত্রী নিলুফা ইয়াসমিন,৩.খোর্দ সাপটানার হামিদুর রহমান দুদু,

৪. লালমনিরহাট সিভিল সার্জন অফিসের স্টোর কিপার মোয়াজ্জেম হোসেন মুরাদ ও ৫. টাউন ফার্মেসীর সত্ত্বাধিকারী সরাফত হোসেনকে আসামী করে ৬ লক্ষ ২৭ হাজার ৪ শত ৫ টাকা সরকারি সম্পদ পরস্পরের যোগসাজসে আত্মসাৎ করার অভিযোগ দায়ের করে।

একই দিন দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলার উপ সহকারী পরিচালক মামুন আলী মন্ডল মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেন।যা লালমনিরহাট জেলার দুদকের প্রথম মামলা।যাহার নং-০১/২৩।

উল্লেখ্য যে,২০২০ সালে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলমের নেতৃত্বে আব্দুর রাজ্জাক রেজার বাড়ীতে অফিযান চালিয়ে ৬ লক্ষ টাকার সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহ আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফা ইয়াসমীনকে আটক করে।

একই দিন তাদের দেয়া তথ্যে লালমনিরহাট টাউন ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকারি ওষুধ সহ টাউন ফার্মাসীর স্বত্বাধিকারী শরাফত আলীকে আটক করে।

এই তিন জন পুলিশকে জানায় সিভিল সার্জন অফিসের স্টোর কিপার মোয়াজ্জেম হোসেন মুরাদের মাধ্যমে আদিতমারী হাসপাতালের সাস্থ্য সহকারী ও ভারপ্রাপ্ত স্পোর কিপার মাহবুব আলম এবং কালীগঞ্জ হাসপাতালের স্টোর কিপার জাকারিয়ার মাধ্যমে সরকারি ওষুধ ও চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জামাদী আমরা বিক্রয় ও মজুদ করে আসছি।

পরে লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে।যাহার নং-৬০/২০।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews