১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের জন্য ৫ এপ্রিল ওয়াশিংটনের নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আখ্যা দিয়েছেন “দ্যা পোয়েন্ট অফ পলিটিক্স”অর্থাৎ রাজনীতির কবি। বঙ্গবন্ধুর ভাষণটি সত্যিই ছিল এক অনবদ্য কবিতা এবং তিনি হলেন মহাকবি।কবি’রা কল্পনা করেন, ভাবেন, স্বপ্ন দেখেন এবং স্বপ্নের প্রতিরূপ প্রকাশ করেন কবিতায়।
জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন বাঙালীর অধিকার আদায়ের রাজনীতি নিয়ে, স্বপ্ন ও কল্পনা ছিল একটি নিষ্পেষিত জনগোষ্ঠীকে স্বাধীনতা এনে দেয়ার, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেয়ার। কবিদের মতোই বঙ্গবন্ধু ৭ মার্চ’৭১ ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে স্বাধীনতার লালিত স্বপ্নের রূপ দিয়েছেন তাঁর, “এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” নামক কবিতায়।
উপস্হিত জনতার হৃদয়ের স্পন্দন ও তাঁদের আকুতির সাথে একিভূত হয়ে একে একে পাকিস্হানী শাসক গোষ্ঠির অত্যাচার নির্যাতন উল্লেখ করে স্বাধীনতাকামী বীর বাঙালীদের আহবান জানান, “তোমাদের যার যা আছে, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো; কবিতায় ঘোষনা ছিল, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো! বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনসাল্লাহ”। একই সাথে হায়েনাদেরকে ব্যারাকে ফিরতে নির্দেশ ছিল, অন্যথায় তাদের বিরুদ্ধে ভাত ও পানি বন্ধের শাস্তি ঘোষনা ছিল।
কবিতায় তিনি শান্তিপুর্ন সমাধানের জন্য চার দফা প্রস্তাবও রাখলেন, যার সুবাদে শত্রু পক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু ও বাঙালির গায়ে বিচ্ছিনতাবাদীর তোকমা লাগাতে না পারে, অন্যদিকে বিশ্ববাসি বঙ্গবন্ধুর শান্তির বানী শ্রবন করে জয়ধ্বনি করতে লাগলেন এবং তাঁকে বিশ্ব নেতার স্বীকৃতি প্রদান করলেন। অন্যদিকে, পরাধীনতার শিকল ভেঙ্গে পুর্ব বাঙলার বাঙালি জনগোষ্ঠীকে স্বাধীনতা এনে দেয়ার সেই স্বপ্নের প্রতিরূপ বঙ্গবন্ধুর সেই অমর কবিতাই হয়ে উঠলো আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ।
১৯৭১ সালের ৫ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজউইক ম্যাগাজিন তাদের প্রচ্ছদ প্রতিবেদন করে বঙ্গবন্ধুকে নিয়ে। এই প্রতিবেদনে বঙ্গবন্ধুকে অভিহিত করা হয় ‘রাজনীতির কবি’ হিসেবে।১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব রেসকোর্স ময়দানের উত্তাল জনসমুদ্রে হৃদয়ের কল্পনার ভেতরের চিন্তা ও অভিজ্ঞতা থেকে উৎসারিত ১১০৭টি শব্দ উচ্চারন করলেন, যা ছিল অনবদ্য রাজনৈতিক ক্যারিশমা সজ্জিত।

সুনিপুণ শব্দচয়ন ও স্বতঃস্ফূর্ত বাক্য বিন্যাস গাঁথা একটি মহাকাব্য। জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে যে বহুমাত্রিকতা ছিল তা সর্বজনবিদিত।এই ভাষনে রাজনৈতিক বিশ্লষকগন বঙ্গবন্ধুকে আবিষ্কার করেছেন একজন প্রখ্যাত দার্শনিক হিসেবে, সমাজবিজ্ঞানীরা তাঁকে অভিহিত করেছেন একজন সমাজবিজ্ঞানী হিসাবে এবং কবি-সাহিত্যিকরা বঙ্গবন্ধুর এই ভাষণটিকে ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছেন ভাষণটি বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবিতা।
প্রসংগত, সকলেই যেমন কবি হতে পারেন না, তেমনি পৃথিবীর সব রাজনীতিবিদও কবির মর্যাদা পান না। যেমন, ‘গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল এ্যান্ড ফর দ্য পিপল উইল নেভার পেরিশ ফ্রম দ্য আর্থ’-এর মতো উক্তি সমৃদ্ধ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ১৮৬৩ সালের বিখ্যাত গেটিসবার্গ বক্তৃতা,
১৯৬৩ সালের মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ ভাষণ অথবা ১৯৪০ সালের উইনস্টন চার্চিলের ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস’ ভাষণ কিংবা ১৯৪৭ সালের জওহরলাল নেহরুর ‘অ্যা ট্রাইস্ট উইথ ডেস্টিনি’ শীর্ষক ভাষনকে কেউ কাব্যের সঙ্গে তুলনা করেননি বা তাঁদেরকে কাউকে রাজনীতির কবি হিসাব চিএায়িত করেন নি।
অথচ এগুলো বিশ্বের সেরা ভাষণের তালিকায় শীর্ষে থাকলেও বস্তুত তিনটি কারণে বঙ্গবন্ধুর ভাষণটির নিজস্ব স্বকীয়তা ও অনন্য উচ্চতায় বিবেচনা করে সেটিকে মহাকাব্য এবং বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলা হয়েছে।
সে গুলো হলো, এক. ভাষণটি অলিখিত; দুই. তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী প্রভাবে একটি শক্তিশালী উপস্থাপনা; তিন. ভাষণের মাঝে মাঝে আঞ্চলিক ও লোকায়ত ভাষার প্রয়োগ।মূলত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল একটি অগ্নিমশাল, যা থেকে ছড়িয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের দাবানল, যে যুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয়েছিল একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রের, যার নাম বাংলাদেশ।ঐতিহাসিক এই ভাষণটি শুধু বাংলাদেশের মানুষের হৃদয়কেই নাড়া দেয়নি, সারাবিশ্বে আলোড়ন তুলেছিল।
এ ভাষণের মধ্য দিয়ে সমগ্র বাঙালী জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলেন জাতির পিতা। সেদিন কেবল বাংলাদেশই নয়, পুরো বিশ্ব বুঝে গিয়েছিল এই ভাষণের মধ্য দিয়ে তিনি মুক্তিকামী সাড়ে সাত কোটি মানুষের জন্য সামগ্রিক দিকনির্দেশনা দিয়েছেন। সেদিন বঙ্গবন্ধু ভাষা শিল্পের সুনিপুণ কারিগরের মতোই শুরু করে এক টানা প্রায় ১৯ মিনিট শুনিয়েছেন তাঁর অমর মহাকাব্য। ভয়ানক চাপ আর টানটান উত্তেজনার মধ্যেও অলিখিত ভাষণের কোথাও থমকে যাননি বঙ্গবন্ধু।
৯০টি বাক্যে সংলাপের পর সংলাপে ছিল দ্বন্দ্ব ও জাগরনী বার্তা। দুঃখ, ক্ষোভ, উত্তেজনা, শান্তি, শৌর্যের বার্তা সম্বলিত প্রতিটি শব্দ গুনে গুনে, ঠিক যতদূর গেলে মাত্রাতিরিক্ত হবে না, ঠিক সেই মাপেই ভাষণটির বিস্তার, চড়াই-উতরাই দেখা গেছে। কোথাও ছিল না অতিকথন, ছিল না পুনরুক্তি। কোন প্রকার জড়তা ছাড়াই ঝড়ের বেগে কথাগুলো বলে ছিলেন বঙ্গবন্ধু। তাঁর অবয়বে ছিল দৃঢ়তা, সাড়ে সাত কোটি বাঙালীর জন্য ছিল উপচেপড়া আবেগ, যা তাঁর অভিব্যক্তি বা বডি ল্যাঙ্গুয়েজেও উদ্ভাসিত হয়েছিল।
রেসকোর্স ময়দানে উপস্থিত আবেগ মথিত দশ লক্ষ জনমানুষের জন্য ছিল যথার্ত নির্দেশনা, বার্তা ছিল পাকিস্তানী শাসকগোষ্ঠী এবং বিশ্ববাসীর প্রতিও। তাইতো নিউজউইকের সেই প্রতিবেদনে লেখা হয়েছে “শেখ মুজিব ছিলেন তাঁর জনগনের কাছে একজন মহানায়ক”। নিউজউকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, শেখ মুজিব তাঁর বাগ্মিতায় সভা-সমাবেশে লাখ লাখ লোককে আকর্ষণ করতে পারেন এবং আবেগপূর্ণ ভাষায় তাঁর ভাষণ সমস্ত জনসাধারণকে মন্ত্রমুগ্ধ করে ফেলে।
তাইতো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে নোবেল বিজয়ী শন ভ্যাকব্রাইড বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন, কেবল ভৌগোলিক স্বাধীনতাই যথেষ্ট নয়, প্রয়োজন মানুষের মুক্তি, বেঁচে থাকার স্বাধীনতা। আর এ সত্যের প্রকাশ ঘটে ৭ মার্চের ভাষণে।’
অমর্ত্য সেন বলছেন, ‘তিনি ছিলেন মানবজাতির পদপ্রদর্শক। তাঁর সাবলীল চিন্তাধারার সঠিক মূল্য শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীও স্বীকার করবে।’ ফিদেল ক্যাস্ট্রো বলেছেন, ‘এটি শুধু ভাষণ নয়, এটি একটি রণকৌশলের অনন্য দলিল।’ গ্রেট ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এ্যাডওয়ার্ড হিথ বলেছেন,
‘পৃথিবীর ইতিহাসে যতদিন পরাধীনতা থেকে মুক্তির জন্য সংগ্রাম থাকবে; ততদিন শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি মুক্তিকামী মানুষের মনে চিরজাগরূক থাকবে।তাই এ ভাষণ সারাবিশ্বের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দক্ষিন আফ্রিকার মহান নেতা নেনসেল ম্যান্ডেলা এবং পশ্চিমবঙ্গের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছেন, ‘৭ মার্চের ভাষণ স্বাধীনতার একটি অনন্য দলিল। এতে একদিকে আছে মুক্তির প্রেরণা, অন্যদিকে আছে স্বাধীনতা পরবর্তী কর্মপরিকল্পনা।
বিশ্বের ইতিহাসে এরকম আর একটি পরিকল্পিত এবং সুবিন্যস্ত ভাষণ খুঁজে পাওয়া যাবে না; যেখানে একই সঙ্গে রয়েছে বিপ্লবের রূপরেখা এবং দেশ পরিচালনার দিকনির্দেশনা। এতদভিন্ন, খ্যাতি মান বিশ্ব মিডিয়া রয়টার্স , বিবিসি,
দ্য ওয়াশিংটন পোস্ট, আনন্দবাজার পত্রিকাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বিভিন্ন বিশেষনে বঙ্গবন্ধুর ভাষনটিকে বর্ননা করেছে।তাই প্রতিবছর আবেগঘন যে কোন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর মহাকাব্য আমাদের জীবনে এক অন্যরকম উপলক্ষ হয়ে আসে।
কেননা, ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে বজ্রতুল্য, আবেগে টগবগ করে ফুটে, বুদ্ধি ও কৌশল মিশ্রত; যা কিনা বক্তা ও শ্রোতা উভয়েরই মস্তিষ্ক ও হৃদয়কে যুগপৎ সক্রিয় রাখতে বাধ্য। তাই সংগত কারনেই, বঙ্গবন্ধুর বাগ্মিতাপুর্ন মহাকাব্যটির গুনাবলীর জন্যই কালোত্তীর্ণ শিল্পের মর্যাদা পেয়ে ভাষণটি যুগ থেকে যুগান্তরে আমাদের জন্য এক অনিঃশেষ প্রেরণার উৎস হয়ে থাকবে।
সূধী মন্ডলী, জাতীয় শোক দিবসের প্রাক্কালে ব্যাথাতুর হৃদয়ের শোককে শক্তিতে পরিনত করে বলতে চাই, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তাঁর মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব, তিনি আমার জাতিস্বত্বার স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি।
পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দ্ব্যর্থহীন কন্ঠে আমার অংগীকার~“
সোনার বাংলা গড়বো পিতা
কথা দিলাম তোমায়
চেতনা থেকে বিচ্যুত হবো না
গ্রেনেড কিংম্বা বোমায়”।
*যুক্তরাষ্ট্র প্রবাসি বীর মুক্তিযোদ্ধা, কৃষিবিদ, লেখক, গবেষক, কলামিষ্ট এবং উপদেষ্টা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।
*নিউ ইয়র্ক, আমেরিকা।
Leave a Reply