যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বাঘারপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা সদরের বর্ণময় কিন্ডারগার্টেন স্কুল মাঠে বিএমএ ও স্বাচিপের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও মহান কীর্তি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলের এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার,আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন ডাঃ একে এম কামরুল ইসলাম বেনু সভাপতি বিএমএ,ডাঃ এম এ বাশার আহ্বায়ক স্বাচিপ ও সাধারণ সম্পাদক বিএমএ, ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস সিভিল সার্জন যশোর, ডাঃ মোঃ গোলাম মোর্তুজা সদস্য সচিব স্বাচিপ যশোর, অধ্যাপক ডাঃ আব্দুর রউফ বিজ্ঞান বিষয়ে সম্পাদক বিএমএ যশোর, অধ্যাপক ডাঃ এনকে আলম সভাপতি শিক্ষক সমিতি যশোর মেডিকেল কলেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মোশাররফ হোসেন প্রধান শিক্ষক বর্নময় কিন্ডারগার্টেন স্কুল অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরন করা হয়।
Leave a Reply