ঢাকা টু চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায়, আরিফুল ইসলাম আকাশ (১৬)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোর লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার, পৌরসভা সাহেব ডাঙ্গা এলাকার, হামিদুল ইসলামের ছেলে, আরিফুল ইসলাম আকাশ (১৬),তিনি চট্টগ্রাম সীতাকুণ্ডে মেখল মাদ্রাসায় কাফিয়া জামাতের ছাত্র।
শনিবার (১২ আগষ্ট) সকাল ১০ টায় মাদ্রাসা থেকে বের হয়ে, তার আন্টির বাসায় দিকে যাওয়ার পথে, ঢাকা টু চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় নিহত হয় আাকাশ। ঘটনাটি চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার পাশে ঘটে।
তথ্য সুত্রে জানা গেছে, আকাশ মাদ্রাসা থেকে বের হয়ে, তার আন্টির বাসা যাওয়ার সময় ঢাকা টু চট্টগ্রাম গামী ট্রেনের ধাক্কায় ঘটনা ঘটে, এবং স্থানেই নিহত হহয় আকাশ।
এ বিষয়ে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন পাটগ্রাম থানায় কোন ডিজি বা অভিযোগ করেনি।যেহেতু চট্টগ্রামের ঘটনা সেক্ষেত্রেই সেখানে লিখিত অভিযোগ দায়ের করতে পারে।


Leave a Reply