1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার

  • রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর-পলুপাড়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় ককটেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম (সেবা) র নির্দেশনায় ও ওসি সাজ্জাদ হোসেনের তত্বাবধানে, শনিবার (১২আগষ্ট) ও রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ককটেল উদ্ধার করে সদর মডেল থানা পুলিশের এসআই ওবায়দুল ও সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন ৯৯৯ নম্বরে কল পেয়ে জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে এ ককটেল উদ্ধার অভিযান সম্পন্ন করেন।

ওই বাড়ির মালিক রামচন্দ্রপুর-পলুপাড়া গ্রামের ফানুস মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৫০) রবিবার (১৩ আগষ্ট) সকালে জানান, গতকাল শনিবার সকালে ককটেল ফেলে যায় আবার একইদিন রাত সোয়া ৯ টার দিকে ছাদের উপর ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আজকে সকালেও বাড়ির সামনে ককটেল ফেলে যায় বলে জানান। তবে সরজমিন গিয়ে সেটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির সামনে দেখতে পাওয়া যায়। তিনি আরও বলেন, গত কয়েকদিন থেকে কেউ আমাদের বাড়ির আশেপাশে ককটেল ফেলে যাচ্ছে।

উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ বলছেন প্রতিপক্ষকে ফাঁসাতে অজ্ঞাত কেউ ককটেল রেখে যেতে পারে।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান,

গতকাল ও আজ পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews