1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাবার প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখপুত্র

  • বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

বাবার প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখপুত্র

বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ খান পুত্র আরিয়ান খানের। তবে বাবার মতো অভিনেতা হিসেবে নয়, ক্যামেরার পেছনে পরিচালক হিসেবেই কাজ করবেন তিনি।

আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ নিয়ে ভক্ত-অনুরাগীদেরও উন্মাদনার শেষ নেই। জানা গেছে, বলিউডের বেশ কিছু তারকাকে দেখা যাবে শাহরুখ পুত্রের নতুন এই প্রজেক্টে।

তবে এরই মধ্যে জানা গেল নতুন এক খবর। শাহরুখ নাকি ছেলের নতুন এই কাজে অংশ নিতে চেয়েছিলেন। অভিনেতার ইচ্ছে ছিল, একটি ক্যামিও চরিত্রে ধরা দেওয়া। কিন্তু আরিয়ান রাজি হননি। তিনি বাবার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

শুধু তাই নয়, সিরিজটি তৈরির আগেই ওটিটি প্ল্যাটফর্মগুলো থেকে প্রায় ১২০ কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন আরিয়ান। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শাহরুখপুত্রের সিরিজের স্ট্রিমিং রাইট কিনে নিতে চেয়েছে তারা।

শাহরুখ খানের ঘনিষ্ট এক ব্যক্তি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, শাহরুখ চেয়েছিলেন ছেলের সিরিজে অভিনয় করবেন। কিন্তু আরিয়ান রাজিন হননি। তিনি চাননি, তার বাবার আলোয় আলোকিত হতে। তারকাপুত্র দেখে বাড়তি সুযোগ সুবিধা পেয়েছেন এমন কিছুও শুনতে চাননি।

একটি ওটিটি প্ল্যাটফর্ম আরিয়ানের এই সিরিজটির সম্প্রচারের সত্ত্ব কিনতে চেয়েছিল। সেজন্য প্রায় ১২০ কোটি টাকার অফারও দিয়েছিল। তবে আরিয়ান এখনই কোনো চুক্তিতে যেতে রাজি হননি।

এ প্রসঙ্গেও ওই ব্যক্তি বলেন, ‘আজকাল যখন সিজন এক মুক্তির আগেই তারকারা ২, ৩, ৪, ৫ সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছেন তখন এই ছেলেটির সততা দেখুন।’

যদিও এ বিষয়ে শাহরুখ বা আরিয়ানের কোনও বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews