1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইতালির উপকূলে নৌকাডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

ইতালির উপকূলে নৌকাডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরের ইতালির উপকূলে নৌকাডুবে নারী ও শিশুসহ ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটির বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে ইতালির সংবাদ সংস্থা আনসা।

বেঁচে যাওয়া যাত্রীরা বলেছেন, গত বৃহস্পতিবার তিউনিসিয়ার উপকূলীয় শহর স্যাফেক্স থেকে মোট ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে যাত্রা শুরু করেছিল নৌকাটি। এই দলটিতে ৩ জন শিশুও ছিল।

কিন্তু যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই সলিল সমাধি ঘটে ৪১ যাত্রীর। আর সাগরে ভাসতে থাকা জীবিত চার যাত্রীকে উদ্ধার করে সেখানকার একটি মালবাহী জাহাজ। পরে ইতালির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয় তাদের।

বুধবার ইতালির কোস্টগার্ডের জাহাজ জীবিত যাত্রীদের নিয়ে দেশটির উপকূলীয় শহর ল্যাম্পাদুসায় পৌঁছায়। এই যাত্রীদের ৩ জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই আইভরিকোস্ট এবং গিনির নাগরিক। ইতালির কোস্টগার্ড রোববার ওই এলাকায় দু’টি জাহাজডুবির কথা জানিয়েছিল। এই অভিবাসনপ্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কি না, সেটি এখনও পরিষ্কার নয়।

স্যাফেক্স থেকে ল্যাম্পাদুসার দূরত্ব সাগরপথে প্রায় ১৩০ কিলোমিটার। উন্নত জীবন ও নিরাপত্তার আশায় ইউরোপে অভিবাসনপ্রত্যাশী লোকজনের জন্য এই বন্দরনগরীটি জনপ্রিয় এক প্রস্থান কেন্দ্র হয়ে উঠেছে।

উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে চলতি বছরের এখন পর্যন্ত ১ হাজার ৮০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

সম্প্রতি ইতালির কোস্টগার্ডের টহলবোট ও আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা ল্যাম্পাদুসার কাছে হাজির হওয়া আরও প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews