1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পরীক্ষা পেছানোর যৌক্তিকতা নেই : শিক্ষামন্ত্রী

  • মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

পরীক্ষা পেছানোর যৌক্তিকতা নেই : শিক্ষামন্ত্রী

আগামী ১৭ আগস্ট থেকেই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা পেছানোসহ চার দাবিতে আন্দোলন করছেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার ও মঙ্গলবার তারা শাহবাগে রাস্তা অবরোধ করেন।

শিক্ষার্থীদের এসব দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, ছোটবেলায় আমরাও পরীক্ষা পেছানোর দাবি জানাতাম, যাতে আরেকটু ভালো প্রস্তুতি নিতে পারি। কিন্তু আসলে এটা অযৌক্তিক। এবার শিক্ষার্থীরা যেসব দাবিতে আন্দোলন করছে তার মধ্যে একটি হলো আইসিটি বিষয়ে পরীক্ষা বাতিল করা। তাদের জন্য এ বিষয়ে পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে।

ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর আর লিখিত অংশে থাকবে ৫০ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে। একটি বিষয় তো সমাধান হয়েই গেল। বাকি ডেঙ্গুর সময়ে পরীক্ষা না নেওয়ার দাবি। ডেঙ্গু নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো প্রতিপালন করলে আশা করি কোনো শিক্ষার্থীর সমস্যা হবে না। অন্য দাবিগুলো মানার মতো নয়। আমরা আশা করব, তারা আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে বসবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা’ শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews