1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ব্যবসায়ী কে কুপিয়ে গুরুতর জখম করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় কুখ্যাত কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার

  • মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪০০ বার পড়া হয়েছে

ব্যবসায়ী কে কুপিয়ে গুরুতর জখম করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় কুখ্যাত কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চামা বাজার এলাকা হতে বিকাশ এবং ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে দেড় লাখ- টাকা ছিনতাই এর ঘটনায় ঐ এলাকার কুখ্যাত কিশোর গ্যাং সদস্য আবু সুফিয়ান সিজু (১৯) কে র্র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান সিজু জেলার শিবগঞ্জ উপজেলার বাজিতপুর, বাহাদুর মোল্লাটোলার গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার নিকট থেকে ১ টি মোটরসাইকেল ও ১ টি মোবাইল ফোন-আটক করা হয়।

উল্লেখ্য, গত ০৭ আগস্ট ২০২৩ আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে ভিকটিম রাজু তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করে বিপুল পরিমাণ অর্থ সহ রাতে বাড়ী ফেরার পথে আসামি এবং তার দল ভিকটিমের গতিরোধ করে।

এ সময় ভিকটিমের চোখ বেঁধে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার হেফাজতে থাকা দেড় লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে তারা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে প্রেরণ করে।

উক্ত ঘটনায় এবং এলাকায় কিশোর গ্যাং এর এহেন উৎপাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আসামিরা অজ্ঞাত হওয়ায় ভিকটিমের পরিবার সংশ্লিষ্ট থানায় অজ্ঞাত ৪/৫ জনের নামে অভিযোগ দায়ের করে।

গণমাধ্যমে পাওয়া তথ্য এবং থানার অভিযোগের ভিত্তিতে ক্যাম্পের অভিযানিক দল ছায়া তদন্ত করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত কিশোর গ্যাং সদস্য সিজুকে শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত বাকিদের নাম এবং ঘটনার বিবরণ উঠে আসে। বাকিদের গ্রেফতার করতে ক্যাম্পের অভিযান চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews