1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সর্পদংশনে দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

  • মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪৩১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সর্পদংশনে দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় সর্পদংশনে প্রাণ হারিয়েছেন দুইজন মাদ্রাসা শিক্ষক। তারা উভয়েই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইকরা কওমি মডেল মাদরাসার শিক্ষক। ওই সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন।

সাপের কামড়ে মৃত শিক্ষকদ্বয় হচ্ছেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) এবং নওগাঁ জেলার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম (৩০)।

এবিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার (৬ আগস্ট) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের ইকরা কওমি মডেল মাদরাসার শিক্ষকরা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন।

এসময় রাতের কোন এক সময় দুজনকে সাপে কামড় দেয়। পরে তার সহকর্মীরা তাদের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু তাতে কাজ না হলে তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেদুলকে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষক জোবায়েরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরে সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান জোবায়ের। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আরও বলেন,

রাসেদুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আর জোবায়েরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews