ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন বলে সূত্রের মাধ্যমে জানা গেছে।
আরও জানা যায়, রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে যান। সাইবার সংক্রান্ত সহযোগিতার জন্যই মূলত তিনি ডিবি কার্যালয়ে গিয়েছেন বলে জানায় একাধিক সূত্র।
বিস্তারিত জানাতে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন অপু বিশ্বাস।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও কলকাতা ভ্রমণ শেষে অপু বিশ্বাস এখন দেশেই অবস্থান করছেন। বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন।

Leave a Reply