1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২২জন নিহত

  • রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২২জন নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৮০ জন। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বোরবার দুপুরে দেশটির করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডিগামী ট্রেনটি নওয়াবশাহ স্টেশনের কাছে দুর্ঘটনায় পড়ে।দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। এসব বগির কাছে বিপুলসংখ্যক যাত্রী জড়ো হয়েছেন। এ সময় কয়েকজন যাত্রীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়।

লাহোরে গণমাধ্যমের সাথে আলাপকালে দেশটির রেল ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপক্ষকে এই দুর্ঘটনার বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ২২ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রী খাজা সাদ রফিক বলেন, প্রাথমিক তদন্তে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল বলে দেখা গেছে। তিনি বলেন, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাকিস্তান রেলওয়ের সুক্কুর বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মহসিন সিয়াল বলেছেন, অজ্ঞাতসংখ্যক বগি লাইনচ্যুত হয়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।

তিনি বলেছেন, স্থানীয়রা বলছেন পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। আবার অনেকে বলছেন আটটি বগি লাইনচ্যুত হয়েছে। কেউ কেউ ১০টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন।

শহীদ বেনজিরাবাদ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মুহাম্মদ ইউনিস চান্দিও নবাবশাহ শহরের এই ট্রেন লাইনচ্যুত হওয়ার এই ঘটনাকে ‘বড় দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন। তবে হতাহতের সংখ্যা জানাতে রাজি হননি তিনি।

এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন।

অনলাই ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews