সারাদেশের কর্মসূচীর অংশ হিসেবে দেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে চাঁপাইনবাবগঞ্জে মানবন্ধন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শাখা।
শনিবার (৫ আগষ্ট) সকাল ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন পালিত হয়। ঘণ্ঠাব্যপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আসলাম কবির, সাধারন সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহমদ হোসেন বাদশা,
, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সুজন জেলা কমিটির সহ-সভাপতি রবিউল আলম টুটুল, সাংগঠনিক সম্পাদক মাসিদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উমর ফারুক, সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক জারিফ হোসেনসহ অন্যরা। কর্মসূচির সঞ্চালনা করেন সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরি।
এসময় বক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বিবদমান রাজনৈতিক দলসমূহকে বিবাদ ভুলে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। পাশাপাশি দেশে প্রকৃত গণতন্ত্র চর্চা ও সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধানের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন,
চলমান রাজনৈতিক সংকট দেশকে গভীর সংকটে ফেলবে। এতে দেশের আর্থ-সামাজিক ক্ষতির সৃষ্টি হবে। তাই দেশ ও জাতির কল্যাণে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার বিকল্প নেই বলে বক্তারা জানান।

Leave a Reply