1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গভীর রাতে সাংবাদিকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টা নারীর

  • শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

গভীর রাতে সাংবাদিকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টা নারীর

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

গভীর রাতে জাগো নিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সোহান মাহমুদকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছেন রানি (৩৪) নামে এক নারী। এসময় গুরতর আহত হয়েছে ওই সাংবাদিক।

বুধবার (২ আগস্ট) রাতে সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার সরকারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই সাংবাদিক।

আহত সাংবাদিক সোহান জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, হত্যা চেষ্টা চালানো ওই দুই নারীর বাড়ি বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাঞ্জাপাড়া মোড় এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি শিবগঞ্জ যাচ্ছিলেন সাংবাদিক সোহান মাহমুদ। এসময় সরকারের মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে হেলমেট পরে একটি মোটরসাইকেল নিয়ে সাংবাদিক সোহানকে ধাক্কা দিয়ে হত্যা চেষ্টা করে ওই দুই নারী।

এতে জ্ঞান হারিয়ে যায় সাংবাদিক সোহানের। তবে এসময় এই আশেপাশের লোকজন এসে আটকে রাখে এই দুই নারীকে। পরে এই দুই নারী তাদেরকে বুঝিয়ে স্থান ত্যাগ করে।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক সোহান মাহমুদ বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে গ্রামের বাড়ি শিবগঞ্জে যাচ্ছিলাম। সরকারের মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে একটি মোটরসাইকেলে হেলমেট পড়ে দুইজন নারী চাপা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে।

আমার মনে হয় আমার কোন একটি প্রতিপক্ষ তাদেরকে দিয়ে এই কাজটি করিয়ে থাকতে পারে বলে আমি সন্দেহ করছি।

তিনি আরও বলেন, আমি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি। এছাড়াও আমার মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে গিয়েছে। তাই পুলিশকে অনুরোধ করছি এ হত্যাচেষ্টার সুষ্ঠ তদন্ত করা হউক।

এই সাংবাদিক আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ জমা দিতে গেলে দায়িত্বরত ডিউটি অফিসার সহকারি উপ পরিদর্শক (এ এস আই) জাকারিয়া বলেন নারীতো একজন ড্যান্জারার্স।

তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে উল্টো হয়রানীতে পড়তে হয়। ইজ্জত মান সম্মান কিছুই থাকে না। অভিযোগ না করায় ভাল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই নারীকে একাধীকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ওই দুই নারীর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews