1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসির দুই বিচারক

  • বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসির দুই বিচারক

ইউক্রেনের শিশুদের রাশিয়ায় পাচারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যে বিচারক প্যানেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন, সেই প্যানেলের দুই বিচারককে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়ার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এক প্রতিবেদনে রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, গত সপ্তাহে আইসিসির দুই বিচারক বিচারক তোমোকো আকানে এবং রোসারিও সালভাতোর আইতালাকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং দেশটির শিশুদের পাচারের অভিযোগে গত ১৭ মার্চ ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত। সেখানে বলা হয়েছিল,

‘২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরুর পর জোরপূর্বক ইউক্রনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ার নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই পরোয়ানা জারি হলো।’

এই পরোয়ানার অবশ্য অনেকটাই প্রতীকী। কারণ রাশিয়া এবং ইউক্রেন এখনও আইসিসিকে স্বীকৃতি দেয়নি।ফলে রাশিয়ার অভ্যন্তরে এই পরোয়ানা কার্যকর হবে না। তবে আইসিসির সদস্যরাষ্ট্রগুলোতে যদি পুতিন সফর করেন, সেক্ষেত্রে এটি কার্যকর হওয়ার শঙ্কা রয়েছে।

করিম আসাদ আহমেদ খান নামে আইসিসির যে প্রসিকিউটর এই পরোয়ানা জারির আবেদন করেছিলেন, তাকে গত মে মাসে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছিল রুশ তদন্ত সংস্থা। এবার দুই বিচারককেও এ তালিকায় ঢোকানো হলো।

আইসিসির সদস্যরাষ্ট্রগুলো এ ঘটনার নিন্দা জানিয়েছে। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা বলেছেন, ‘আমরা রাশিয়ার সাম্প্রতিক এ পদক্ষেপে গভীরভাবে উদ্বিগ্ন, কারণ আমাদের আশঙ্কা— এটি আন্তর্জাতিক মানদণ্ডকে হেয় প্রতিপন্ন করার জন্য দেশটির একটি নতুন কৌশল।’

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews