1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তামিম না থাকলে অধিনায়ক লিটন : পাপন

  • বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

তামিম না থাকলে অধিনায়ক লিটন : পাপন

চিকিৎসা শেষে সদ্যই দেশে ফিরেছেন তামিম ইকবাল। তবে টাইগার ওয়ানডে অধিনায়কের মাঠে ফেরা এখনো ঝুলে আছে তার ফিটনেসের ওপর। বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায়ও বসার কথা আছে তামিমের। টাইগার অধিনায়কের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ সময় বিসিবি সভাপতি বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত এখনও পর্যন্ত আমাদের ক্যাপ্টেন তামিম ইকবাল। এখন সমস্যা হচ্ছে, ও (তামিম) কখন থেকে খেলবে বা খেলতে পারবে, সেটা তো আমরা এখনও পর্যন্ত জানি না। ও ডাক্তার দেখিয়ে আসছে। স্পষ্টভাবে ওর সমস্যা আছে, এখন যেটা আমরা জানলাম। অবশ্য আগে জানতাম না যে, ওর বেশ সমস্যা আছে। এই সমস্যাটার জন্য কী করতে হবে, কতদিন সময় লাগবে এইগুলো না জেনে কিছু মন্তব্য করা কঠিন।’

তামিম না খেললে কে অধিনায়ক হবেন এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, এখন তামিম না খেললে কী হবে? আমার জানা মতে, তামিম না খেললে তার পরিবর্তে বর্তমানে যে সহ-অধিনায়ক আছে সেই অধিনায়ক হবে।

তবে তামিমের পরিকল্পনা জানাটা গুরুত্বপূর্ণ বলছেন পাপন। তিনি বলেন, সবার আগে জানা দরকার তামিমের প্ল্যানটা কী। ওকে নিশ্চয়ই একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। যেটা বলে দিয়েছে তারা।

ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সাথে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, আমরা ওর ওপর প্রেশারইজড করতে চাই না।’

এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে পাপন বলেন, ‘আমি বলছি যে, কোচ ও অধিনায়ক দুইজনের মতামত নিয়ে এরপর স্কোয়াড ঘোষণা করো। একটা পাঠিয়ে দিলে এরপর এটা নিয়ে কোচ বলবে, এটা হলো কেন বা অধিনায়ক বলবে এটা হলো না কেন। যাই হোক, একবারে সবার সাথে কথা বলে স্কোয়াড ঘোষণা করে দাও।’

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews