1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এক যুগের মাদক ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

  • বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

এক যুগের মাদক ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ এক যুগ ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন স্বামী-স্ত্রী। স্বামীর নামে রয়েছে ৬টি মাদক মামলা। আগামীতে আর কোনদিন মাদকের কারবার না করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন তারা। ফিরতে চান স্বাভাবিক জীবনে। মাদকের ব্যবসা ছেড়ে দেয়ার পরেও যাতে কোন হয়রানীর শিকার না হতে হয় এমন চিন্তা থেকে প্রকাশ্য এই ঘোষণা দিয়েছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের গোয়াটুলি ফুনকির মোড় গ্রামের আফজাল হোসেনের ছেলে মজিবুর রহমান ওরফে টুটুল ও তার স্ত্রী এমালী বেগম হেরোইন, ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। আদালতে চলমান ৬টি মামলার ৫টিই হেরোইনের ও একটি ইয়াবার। নিজের ভুল বুঝতে পেরেই আর মাদকের কারবার না করার ঘোষণা টুটুলের।

বুধবার (০২ আগষ্ট) দুপুরে জেলা শহরের বিশ্বরোড মোড়স্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাদক ব্যবসায়ী মজিবুর রহমান ওরফে টুটুল বলেন, আমি গত ১২ বছর ধরে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলাম। গত দুই মাস আগে আমার স্বাভাবিক জ্ঞান ফিরেছে।

এতে আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে হাঁটছিলাম। তাই এই চিন্তা থেকেই আমি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছি। কিন্তু এলাকাবাসী আমাকে মেনে নিচ্ছেনা। তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছি। আমি সবার মত স্বাভাবিক জীবনে ফিরতে চাই।

মাদক সেবন থেকেই মাদকের ব্যবসায় জড়িয়ে পড়েন টুটুল। বারবার নিষেধ করেও স্বামীকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলে দাবি তার স্ত্রী এমালী বেগমের। বছরে ৬ মাস ব্যবসা করলেও বাকি সময় আমের ব্যবসা করতেন বলে দাবি এমালীর। আর এমন পথে না যাওয়ায় প্রতিশ্রুতি তার। সংবাদ সম্মেলনে এমালী বেগম বলেন,

আমার স্বামী দুইমাস আগেই মাদক ব্যাবসা ছেড়ে দিয়েছে। কিন্তু মানুষ আমাদেরকে এখনো খারাপ চোখে দেখছে। এতে আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। আমি ও আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার স্বামীর নামে এখনও ৬ মাদক মামলা রয়েছে। মামলাগুলোতে তিনি জামিনে আছেন।

প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা থেকে সরে আসার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস পুলিশের। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ বলেন, এমন উদ্যোগকে আমরা সাদরে গ্রহণ করব। এমনকি তাকে দেখে অন্যরাও মাদক ব্যবসা থেকে ফিরে আসতে চাইলে সহযোগিতা করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews