1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালীগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অতর্কিত হামলা,থানায় এজাহার

  • রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

কালীগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অতর্কিত হামলা,থানায় এজাহার

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলার শিকার হয়েছেন মাহমুদুন্নবী তমাল ও তার ছোট ভাই তিতাস।শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের তালুক শাখাতী জব্বারীয়া দাখিল মাদরাসা সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার ২৯ জুলাই হামলার শিকার ওই দুজনের বাবা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান দুলাল বাদী হয়ে জামায়াত নেতা রুহুল আমিনসহ ১০ জনের নামে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহর সূত্রে জানা যায়, খায়রুজ্জামান দুলাল উপজেলার মদাতী ইউনিয়নের তালুক শাখাতী মৌজাস্থ জে,এল নং-০৪,খতিয়ান নং-৭৬৮,দাগ নং- ১৮৪৬ দাগে ৮১ শতকের মধ্যে ২৯ শতক ক্রয়মূলে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসতেছে। উক্ত জমি ভোগদখল করা অবস্থায় এজাহারে উল্লেখিত আসামী জামায়াত নেতা রুহুল আমিনসহ ১০ জন উক্ত জমির মালিকানা দাবিসহ জবরদখল করার পায়তারা করেন।

উক্ত জমি কে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে। এরই একপর্যায় গত ২৮ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে তমাল ও তিতাস নিজ বাড়ি থেকে চামটাহাট যাওয়ার উদ্দেশ্য জব্বারিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছা মাত্রই রুহুল আমিনসহ আরও ৯ জন তমাল ও তিতাসের পথরোধ করে অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কিল ঘুষি মারে । এসময় এজাহারে উল্লেখিত ৪ নং আসামী সফিয়ার রহমান তমালের প্যান্টের সাইড পকেটে থাকা পঁচিশ হাজার পাঁচশত টাকা বাহির করিয়া নেন । ঘটনার বেগতিক দেখে তাদের দুইভায়ের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের কে উদ্ধার করে।

৩০ জুলাই খায়রুজ্জামান দুলাল এ প্রতিনিধিকে বলেন, ওই জমিটির বিষয় আদালতে একটি মামলা চলমান রয়েছে। তারা আমার ক্রয়কৃত ভোগদখলীয় জমি জবর দখল করতে চায়। এরই জের ধরে রুহুল আমিন গং আমাকে না পেয়ে আমার দুই ছেলের পথরোধ করে মারপিট করেন এবং ওল্টো আমাদের উপর কালীগঞ্জ থানায় হামলা ও মোটরসাইকেল ভাংচুরের একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেন।

এ বিষয় রুহুল আমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ কবির এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews