চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে জনপ্রতিনিধি, শিক্ষক, গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম-সেবা।

শুক্রবার (২৮ জুলাই/২০২৩) দীর্ঘ ৩৫ কিলোমিটার সড়ক ও নদীপথ অতিক্রম করে দুর্গম এলাকা নারায়নপুর চরাঞ্চলে মাদক নির্মূল, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, আইন-শৃংখলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। মত বিনিময় সভা শেষে নারায়নপুর ইউনিয়নের বিজিবির জহুরপুর ক্যাম্প পরিদর্শন করেন।
এই সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ (সদর) সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, ইসলামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আজগর আলী।

Leave a Reply