সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় চলছে সাহিত্য মেলা- ২০২৩। ২৭ জুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের এমপি নুরুজ্জামান আহমেদ। আদিতমারী সরকারি কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ মেলা চলবে ২৮ জুলাই বিকাল ৪ টা পর্যন্ত।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এর সভাপতিত্বে আয়োজিত এ সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি. আর. সরোয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা হামিদ মোল্লা, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিষখোচা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সরোয়ার আলম প্রমুখ।
অনুষ্ঠানে বাংলা একাডেমীর পক্ষে বাণী পাঠ করেন আদিতমারী সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, প্রবন্ধ পাঠ করেন আদিতমারী সরকারি কলেজের অধ্যক্ষ আজিজার রহমান এবং প্রবন্ধের উপর আলোচনা করেন সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়।
স্থানীয় কবি-সাহিত্যিকরা এ সাহিত্য মেলায় তাদের সাহিত্যকর্ম উপস্থাপন করছেন। মেলায় ১৫টি স্টলে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান প্রদর্শনীর কার্যক্রম চালাচ্ছে।

Leave a Reply