চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সারাদেশের স্থানীয় দৈনিক আজকের পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকালে জেলার গনমাধ্যম কর্মী ও বিশিষ্টজনদের নিয়ে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।
আয়োজনের শুরুতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে প্রেসক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সাংবাদিক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিটিভির জেলা সংবাদদাতা ও দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম,
সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি নাসিম মাহমুদ, কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক, আজকের পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো.তারেক রহমান, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আল মামুন বিশ্বাসসহ অন্যরা। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply