1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত রাজাকার ফসিয়ার মোল্লাকে নাটোর থেকে গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত যশোরের রাজাকার ফসিয়ার রহমান মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। তিনি দীর্ঘ সাত বছর ধরে পলাতক জীবনযাপন করছিলেন। গত বুধবার রাতে নাটোরের লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দন্ডিত ফসিয়ার রহমান মোল্লা (৭০) যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোর জেলা প্রশাসকের রাজাকারদের তালিকাভূক্ত আসামি ফসিয়ার রহমান মোল্লা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী মূলক অপরাধ সংগঠনের কারণে ফসিয়ার রহমান মোল্লাসহ আরোও চারজনের বিরুদ্ধে ২০১৬ সালের ৪ এপ্রিল রাষ্ট্রপক্ষ বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনালে মামলা করেন। মামলার তদন্ত কার্যক্রম শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আলাদতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। মামলার বিচারকার্য শেষে গত ২৫ জুন আসামি ফসিয়ার রহমান মোল্লাসহ অন্যান্য আসামিদের দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনাল মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। এ মামলার আসামি আমজাদ মোল্লা ছাড়া অন্যান্য আসামিরা পলাতক ছিলেন । যে কারণে পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পলাতক আসামি ফসিয়ার রহমান মোল্লা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী, ঝিনাইদহ ও নাটোর জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আত্মগোপনে থাকে।

তিনি আরো জানান,পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‍্যাব-৬ যশোর। এরপর গোপন তথ্যের মাধ্যমে ফসিয়ার রহমান মোল্লার অবস্থান নিশ্চিত করে গতকাল রাতে নাটোরের লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোরের বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews