চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) বিকাল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে বিকাল ৫ টার দিকে শহিদুল ইসলাম নামে এক ব্যাক্তির পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় থাকা, ৩০-৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হলেও, কেউ তাকে সনাক্ত করতে পারেনি।
পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরিচয় সনাক্তে প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে।
সেই সাথে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্তেও পুলিশ কাজ শুরু করেছে।

Leave a Reply