1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী

  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সঙ্গে তেল-গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘ছয়-সাত মাস ধরে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি।যে তেল আমরা ৭০ থেকে ৭১ ডলারে কিনতাম, সেটা এখন ১৭১ ডলার হয়ে গেছে। সেটা সব সময় বাড়তির দিকেই আছে। আমরা বলে আসছি, জ্বালানি তেলের দাম সমন্বয়ে যাব। নিজেদের অর্থে ভর্তুকি দিয়ে যাচ্ছি আমরা। তার পরও মনে হয় একটা সময় দামের সমন্বয় করতে হবে আমাদের। ’
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ৬৪ শতাংশ বিদ্যুৎকেন্দ্র গ্যাস দিয়ে চলে। আমাদের যে নিজস্ব প্রাকৃতিক গ্যাস আমরা দিনদিন বাড়াচ্ছি, সেটা আবার দিনদিন কমছেও। যেটা আমরা বাড়াচ্ছি; যে খনিগুলো থেকে গ্যাস পাচ্ছি, সেটা খুব স্বল্প পরিমাণে। কিন্তু উৎপাদিত গ্যাস কমছে খুব দ্রুতগতিতে। ’

নসরুল হামিদ বলেন, ‘গ্যাসের ঘাটতিটা আমরা আমদানি করা গ্যাস দিয়ে পূরণ করতাম। এর মধ্যে দুটি ধারা, একটি হলো দীর্ঘমেয়াদি চুক্তি; সেই দামটা নির্দিষ্ট। তুলনামূলক এই দামটা তেলের সঙ্গে ওঠানামা করে। আরেকটা হলো স্পট মার্কেট (খোলা বাজার)। এই মার্কেটে চাহিদা বেড়ে গেছে প্রচণ্ডভাবে। ইউক্রেন যুদ্ধ তেল ও গ্যাসের দামে প্রচণ্ড প্রভাব ফেলেছে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘যেটা চার ডলারের গ্যাস, সেটা ৩০ ডলার হয়ে গেছে খোলা বাজারে। সেটা কিনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। অর্থের জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি ভর্তুকি দিয়েও এই পরিমাণ অর্থ জোগান দেওয়া সম্ভব হবে না। আমরা যদি শুধু দাম বাড়াতেই থাকি তাহলে সাধারণ মানুষের ওপর প্রচণ্ডভাবে চাপ তৈরি হবে। ’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগে থেকেই বলে আসছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কিছু করবেন না, যা সাধারণ মানুষের ওপর বোঝা হয়ে যায়। যার কারণে আমরা গ্যাসে সামান্য পরিমাণ মূল্য সংযোজন করেছি, এখনো তেলের ব্যাপারে করিনি। আশা করব, সবাই বিষয়টি বুঝতে পারবেন এবং ধৈর্য ধরবেন। এটা খুব সাময়িক। আমাদের প্রচুর বিদ্যুৎকেন্দ্র আছে। কিন্তু আমরা গ্যাসের কারণে সেগুলোতে উৎপাদন কমিয়ে দিয়েছি। আমরা অগ্রাধিকার দিয়েছি গ্যাসটা সার উৎপাদনে ও শিল্প কারখানায় বেশি দেব। ’

সবাইকে গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সবাই যদি গ্যাস ব্যবহারে একটু মিতব্যয়ী হন, তাহলে এটা অবশ্যই মোকাবেলা করতে পারব। ’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews