নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ স্লাোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব উল ইসলাম,
জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা মৎস্য সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সদর উপজেলা কর্মকর্তা মাসুদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মীরা।
আগামী এক সপ্তাহ মৎস্য দিবস পালন করা হবে। সেই সাথে বিভিন্ন স্থানে পৌনা অবমুক্ত করা হবে জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষে থেকে।

Leave a Reply