1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বজ্রপাতে যুবক নিহত

  • রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় বজ্রপাতে মো. সবুজ মোল্যা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) বেলা পৌনে ৩ টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আলামিন নামে অপর এক কৃষক আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা। নিহত সবুজ উত্তর শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে। আহত আলামিনের বাড়ি পাশ্ববর্তী দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা গ্রামে। তার বাবার নাম সমসের মোল্যা। স্থানীয়রা জানান, বেলা পৌনে ৩ টার দিকে তারা তাদের জমিতে বৃষ্টির মধ্যে ধান রোপন করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তারা দুজনই আহত হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয় কয়েকজন কৃষক এসময় তাদেরকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সবুজ মোল্যাকে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাভিদ জানান, হাসপাতালে আনার অন্তত ২০ মিনিট আগে সবুজ নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ তার বাড়ির লোকজন নিয়ে গেছে’।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews