বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলার হাট বাজারে ২০ জুলাই সমবেত গণমানুষের মধ্যে গণসংযোগ ও হাট সভার মাধ্যমে সকলের সাথে কুশল ও মতবিনিময় করেন যশোর-৪ আসনের গণমানুষের নেতা, অসহায় ও নিপীড়িত মানুষের শেষ অাশ্রয়স্থল, বঙ্গবন্ধুর পরিক্ষিত সৈনিক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী (সাবেক অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাঘারপাড়া উপজেলা।
এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার আওয়ামী লীগ ও যুবলীগের নেতা ও কর্মীবৃন্দ।
গণসংযোগকালে তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অদম্য সাহস ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির যে মহাসড়কে অবস্থান করছে, সে উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করিয়ে ২০৪১ সনের রূপকল্প স্মার্ট উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকুল আবেদন জানান।

Leave a Reply