1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব: প্রধান বিচারপতি

  • বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

ভারতের মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটানোর ঘটনার নিন্দা জানিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এসময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, যদি সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) এ মন্তব্য করেন তিনি।

ঘটনাটিকে ‘চরম বিরক্তকর’ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ভিডিও’র দৃশ্যটিতে ‘সাংবিধানিক ব্যর্থতা’ ফুটে উঠেছে।

সরকারকে এ ঘটনায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই অঞ্চলে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে আদালতকে জানাতে হবে।

তিনি বলেন, যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে। সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ২৮ জুলাই মামলাটি গ্রহণ করবে আদালত।

ডিওয়াই চন্দ্রচূড় বলেন, গতকাল (বুধবার) প্রকাশিত ভিডিওটির জন্য আমরা খুব গভীরভাবে বিরক্ত। আমরা আমাদের গভীর উদ্বেগ জানাচ্ছি। এটা অগ্রহণযোগ্য। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ ও কড়া ব্যবস্থা নেওয়ার এখনই সময়।

প্রধান বিচারপতি বলেন,  সরকারের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আদালতকে অবশ্যই জানাতে হবে। যদি সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নেয়, তাহলে আমরা ব্যবস্থা নেব।      খবর-এনডিটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews