1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সুভাষ বর্মনের কাছে অসহায় জেলা প্রশাসক,১০ মাসেও হয়নি ব্যবস্থাপনা কমিটি

  • বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

সুভাষ বর্মনের কাছে অসহায় জেলা প্রশাসক,১০ মাসেও হয়নি ব্যবস্থাপনা কমিটি

রকিবুল ইসলাম রুবেল,লালমনিহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সুভাষ চন্দ্র বর্মনের কাছে অসহায় জেলা প্রশাসক। ১০ মাসেও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করতে পারেননি তিনি।

জানা যায়, নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়টির সরকারী ও স্থানীয় ভাবে স্বীকৃত অবস্থান লালমনিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের গোশালা সোসাইটি চত্তরে। বিদ্যালয়টির অবস্থান জেলা পর্যায়ে হওয়ায় প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা- ২০০৯ এর ১০ (১০.১)

নং অনুচ্ছেদ অনুসারে ২০১৭ সালের ১৭ জুলাই লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি (জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ব্যক্তি) হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল হককে মনোনয়ন প্রদান করা হয়।

২০২১ সালের ২৭ মে প্রধান শিক্ষক পদ ছাড়াই বিদ্যালয়ের ১২ জন শিক্ষক-কর্মচারি এমপিওভূক্ত হন। এমপিও তালিকা ও নিজের সম্পর্কে তথ্য গোপন রেখে পরিচালক/প্রধান শিক্ষক (অবৈতনিক) পরিচয়ে বেআইনী ভাবে বিদ্যালয়টি পরিচালনা করতে থাকেন সুভাষ চন্দ্র বর্মন। অবশেষে বেড়িয়ে আসে থলের বিড়াল। সুভাষ চন্দ্র বর্মন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন তা প্রকাশ পেয়ে যায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিভিন্ন পত্রে।

ফাউন্ডেশনের চলতি বছরের ১৪ মার্চ তারিখের ৪১.০২.০০০০.০০৬.০০.০৩৫.২০২১-৪০৭ নং স্মারক পত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, অনুমোদিত ও অনুমোদনহীন শিক্ষক কর্মচারীদের মধ্যে সুভাষ চন্দ্র বর্মন এর নাম উল্লেখ নেই এবং সুভাষ চন্দ্র বর্মনকে বিদ্যালয়ে দায়িত্ব পালনের কোন আদেশ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে প্রদান করা হয়নি।

এদিকে এমপিওভূক্তির পর নীতিমালা অনুসারে বিদ্যালয়ে আর কোনো ব্যবস্থাপনা কমিটি গঠিত না হওয়ায় প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা- ২০১৯ এর ১২ নং অনুচ্ছেদ অনুসারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য ২০২২ সালের ৮ সেপ্টেম্বর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে লালমনিরহাট জেলা প্রশাসককে দায়িত্ব প্রদান করা হয় (পত্রের স্মারক নং- ৪১.০২.০০০০.০০৬.০০.০৩৫.২০২১-১৬৯০)।

পদাধিকার বলে যে বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক বা তাঁর উপযুক্ত প্রতিনিধি হওয়ার কথা, সুভাষ চন্দ্র বর্মনের ক্ষমতার দাপটে দীর্ঘ ১০ মাসেও সে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করতে পারেননি তিনি। সচেতন মহল বিষয়টিকে জেলা প্রশাসকের ব্যর্থতা হিসেবেই দেখছেন।

কয়েকজন প্রবীণ শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত কোনো প্রধান শিক্ষক না থাকায় ব্যবস্থাপনা কমিটি গঠনের ক্ষেত্রে পদাধিকার বলে সদস্য সচিব হবেন এমপিও তালিকাভূক্ত জ্যেষ্ঠ শিক্ষক। ২০০৯ সালের নীতিমালা অনুসারে জেলা প্রশাসক বা জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ব্যক্তি সভাপতি হতে

পারতেন কিন্তু প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা- ২০১৯ এর ১২ নং অনুচ্ছেদ অনুসারে বিদ্যালয়ের সভাপতি হবেন জেলা প্রশাসক বা তাঁর উপযুক্ত প্রতিনিধি। এখানে ‘‘তাঁর উপযুক্ত প্রতিনিধি’’ বলতে জেলা প্রশাসকের সম বা কাছাকাছি মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে বুঝানো হয়েছে, মনোনীত যেকোনো ব্যক্তি নন।

এ অবস্থায় ব্যবস্থাপনা কমিটি গঠিত হলে সুভাষ চন্দ্র বর্মনকে ফেরৎ দিতে হবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া মোটা অংকের টাকা। বিড়ম্বনায় পড়তে পারেন সুভাষ চন্দ্র বর্মন সহ জালিয়াতিমূলক নিয়োগ বাণিজ্যের সুবিধাভোগী কতিপয় ব্যক্তিবর্গ। সম্ভবতঃ একারণেই জেলা প্রশাসক বিষয়টি এড়িয়ে চলেছেন।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,মিটিংয়ে আছি পরে কথা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews