1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের উন্নয়ন শোভাযাত্রা ও বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

  • বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের উন্নয়ন শোভাযাত্রা ও বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, নিজেস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ড. সামিউল উদ্দীন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন সহ অন্যান্যে নেতাকর্মীরা।

এদিকে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফার দাবিতে পদযাত্রা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপির আয়োজনে সাড়ে ৫ টার দিকে পৌর বিএনপির কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফসহ অন্যান্যে নেতাকর্মীরা।

অপরদিকে বিএনপির অন্য গ্রুপ আহ্বায়ক গোলাম জাকারিয়া (জাকা) র নেতৃত্বে বাতেন খার মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা এডভোকেট রফিকুল ইসলাম (টিপু), মোঃ রফিকুল ইসলাম, ওবায়েদ পাঠান প্রমূখ।

তবে বড় দুই দলের কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়া শেষ হয় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ও ১ দফার দাবিতে পদযাত্রা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews