1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যমুনায় পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত

  • মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

যমুনায় পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে মাসখানেক ধরে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার পানি বৃদ্ধি পেলেও তা কমতে শুরু করছে। তবে, যমুনার অন্যান্য শাখা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়- সোমবার (১৭ জুলাই) সকাল ৯ টা থেকে মঙ্গলার (১৮ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বিপদসীমার ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়।

এছাড়া ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১ সেন্টিমিটার, বংশাই নদীর মধুপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার, কাউলজানী পয়েন্টে ২ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার ও ফটিকজানি নদীর পানি নলচাপা পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর গুলোর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকার বাসিন্দা মোঃ মোফাজ্জল হোসেন সরকার জানান, যমুনা নদীর পানি গত দুইদিন ধরে কমতে শুরু করলেও এখনো চরাঞ্চলের ফসলি জমি পানির নিচে তলিয়ে আছে। পচে নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরণের শাক-সবজি। যার ফলে দুর্ভোগ ও ভোগান্তি কাটেনি এসব এলাকার মানুষের।

টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন জানান, গত সোমবার থেকে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। দুই দিনে পানি কমে বিপদসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, জেলার অন্যান্য নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমার সামান্য নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews