1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভিনয় ছেড়ে রাজনীতিতে অভিষেক বচ্চন!

  • সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

ভারতে বিনোদন আর রাজনীতি, একে অন্যের সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। এর আগেও বহু বলিউড তারকা নিজের ক্যারিয়ার শেষ করে রাজনীতিতে প্রবেশ করেছেন। সুণীল দত্ত, হেমা মালিনী, রাজেশ খান্না, ধর্মেন্দ্রর মতো তারকাদের সফল রাজনৈতিক ক্যারিয়ারও রয়েছে। অভিনয়ের পাশাপাশি তারকারা রাজনীতিকে প্রায় বিকল্প পেশা হিসেবেই বেছে নিয়েছেন বলা চলে।এবার শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের পক্ষ থেকেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে থাকছে বড় চমক! মা-বাবার মতোই রাজনীতির ময়দানে নামতে চলেছেন অভিষেক বচ্চন।

জানা গেছে, রাজনীতিতে তো নামবেনই, লোকসভা নির্বাচনের প্রার্থীও হচ্ছেন জুনিয়র বচ্চন। এই মুহূর্তে ‘ব্রেথ’, ‘ঘুমর’, ‘ধুম ৪’, ‘হাউসফুল ৫’-এর মতো একাধিক চলচ্চিত্র হাতে থাকলেও বক্স অফিসে বছরখানেক ধরেই অভিষেক বচ্চনের অবস্থান ভাল নয়! সেই জন্যই রাজনীতির ময়দানে এবার ভাগ্য নির্ধারণ করতে নামছেন অভিনেতা! আরো শোনা যাচ্ছে, মা জয়া বচ্চনের মতোই সমাজবাদী পার্টির হয়ে লড়তে চলেছেন অভিনেতা। রাজনীতির ময়দানের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের।১৯৮৪ সালে বন্ধু রাজীব গান্ধীর আবদারে এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন অমিতাভ বচ্চন। বিপুল ভোটে জয়ী হয়েও মাত্র তিন বছরের মধ্যে সক্রিয় রাজনীতিকে বিদায় জানান তিনি। তবে জয়া বচ্চন ২০০৪ সাল থেকেই সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে রয়েছেন। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যসভার সদস্য প্রবীণ বলিউড অভিনেত্রী।এবার শোনা যাচ্ছে, মায়ের দলেই নাকি নাম লেখাতে চলেছেন পুত্র অভিষেক।

যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দল কিংবা অভিষেকের পক্ষ থেকে অফিশিয়ালি কোনো বিবৃতি দেওয়া হয়নি এখনও। তবে ‘ভারত সমাচার’ নামে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে ইতিমধ্যেই অভিষেক বচ্চনের রাজনৈতিক অধ্যায়ের অভিষেক নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।

অভিষেককে সর্বশেষ দেখা গেছে অজয় দেবগনের ‘ভোলা’ চলচ্চিত্রে। এর আগে ‘দাশভি’ সিনেমায় এক রাজনীতিকের ভূমিকাতেও অভিনয় করেছেন তিনি।পর্দার রাজনীতিবিদের মতো বাস্তব জীবনে জুনিয়র বচ্চন এবার সেই ভূমিকায় অবতরণ করতে চলেছেন, এমনটাই গুঞ্জন উঠছে। আর ভক্তরাও সেই গুঞ্জনে সাড়া দিচ্ছেন। জানাচ্ছেন নিজেদের অনুভূতি। কারো কারো মতে, অভিনয় নয়, বরং রাজনীতিতেই ভাল করবেন অভিষেক। এখন সময়ই বলে দেবে, অভিষেকের ভবিষ্যত পরিকল্পনা কোনদিকে যায়। অনুরাগীরাও থাকছেন সেই অপেক্ষায়।

সূত্র : এনডিটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews