লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পলাশী ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ মাসের সাজা প্রাপ্ত লিমন মাহমুদ নামে এক আসামিকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
১৪ জুলাই তালুক পলাশী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আকট আসামি তালুক পলাশী গ্রামের বকুল মিয়ার ছেলে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন,আসামি লিমন মাহমুদ সাজা নিয়ে পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।আজ তাকে কোর্টে চালান করা হয়েছে।



Leave a Reply