1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় সাফল্য || ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫

  • শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় সাফল্য || ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম যোগদানের পর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজার একটি বড় চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার শুক্রবার বিকেলে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৬ নং ওয়ার্ডের রসুলপুর এলাকার মুলেকা বেগম ও মৃত মংলুর ছেলে আনারুল (৩০), নয়ালাভাঙ্গা গুনগুনি পাড়ার সেরিনা বেগম ও নাইমুল ওরফে চেন্টুর ছেলে দুরুল (৩৫), উত্তর উজিরপুর চামাগ্রামের টগরী খাতুন ও আব্দুর রাজ্জাকের ছেলে কালাম (৪৫),

নয়ালাভাঙ্গা মেনিপাড়ার মৃত গিনিয়ারা বেগম ও মৃত আমজাদ আলীর ছেলে রজব আলী (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়ার জহুরুন নেছা ও মৃত ওসমান আলীর ছেলে ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭)।

জানাগেছে, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে ডিবি পুলিশের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ১৩ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামের কালাম মোড়লের বাড়ির পাশে ইটের হেয়ারিং রাস্তার উপরে একটি পিক-আপ থেকে ৬০ কেজি গাঁজাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews