1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’ খেতাব পেল ‘জওয়ান’!

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’ খেতাব পেল ‘জওয়ান’!

এখনো প্রায় মাস দুয়েক বাকি। তার আগেই ‘ব্লকবাস্টার’ খেতাব পেল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। শুধু ‘ব্লকবাস্টার’ নয়, বরং ‘অলটাইম ব্লকবাস্টার’ হবে ছবিটি—এমনটাই বলছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী।

গত বছর মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করেছিল। এরপর থেকেই যেন কিছুটা বেপরোয়া হয়ে উঠেছিলেন বিবেক। কথায় কথায় যাকে তাকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। একহাত নিয়েছিলেন খানদেরও। এবার যেন জবাব দেওয়ার মোক্ষম সুযোগ পেয়ে গেলেন শাহরুখ-ভক্তরা।

সামনেই মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। এবার সেটিকে নিয়ে শাহরুখের ‘জওয়ান’র সঙ্গে প্রতিযোগিতায় নামতে বললেন এক ভক্ত। টুইটারে প্রশ্ন-উত্তর সেশনের সময় একজন টুইটার ব্যবহারকারীর মন্তব্য, ‘সাহস থাকে তো, শাহরুখ স্যারের সঙ্গে পাঙ্গা নিন।’

এমন চ্যালেঞ্জে মোটেও চুপ থাকেননি বিবেক। অবশ্য তিনি চুপ থাকার পাত্রও নন। এবার সুর নরম করে কিং খানের ছবিকে প্রশংসায় ভাসালেন। বললেন, “আমরা বলিউডে কিছু খেলতে আসিনি।

এসব পাঙ্গা নেওয়া, সুপারস্টার এবং মিডিয়ার জন্য। আমি এটুকু আত্মবিশ্বাসী যে শাহরুখের ‘জওয়ান’ অলটাইম ব্লকবাস্টার হবে। কিন্তু এই ছবি দেখার পর, অন্তত আমাদের ছবির মতো ছোট ছবি দেখুন। ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ আমাদের লড়াই এবং যুদ্ধকে নিয়ে অজানা গল্প বলবে।”

প্রসঙ্গত, করোনা মহামারির সময়ে ভারতের বিজ্ঞানী ও চিকিৎসকদের আত্মত্যাগ ও প্রচেষ্টার গল্পকে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবির মাধ্যমে তুলে আনা হবে। থাকবে সেসময়কার সংগ্রামের চিত্র ও বিরোধীদের সকল ষড়যন্ত্র। গত বছরের ডিসেম্বরে ছবিটির ঘোষণা দেন বিবেক অগ্নিহোত্রী। ভারতের বিভিন্ন ভাষায় মুক্তি পাবে এই সিনেমা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews