1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ নিজেস্ব প্রতিবেদক :

“ঐক্যেই শক্তি একতাই উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে কেক কাটার মধ্য দিয়ে,চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই ২০২৩ বুধবার সকাল এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান‌‌ তসিকুল ইসলাম (তসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম (অপু), হর্টিকালচার সেন্টারের কমর্কর্তা মোঃ শাহীন সালেহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিয়াকত আলী মন্ডল সহ চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব শাহীন আকতার, ভাইস-চেয়ারম্যান বদিউজ্জামান রাজা বাবু, অর্থ সচিব নাসিরুল ইসলাম-সহ অত্র প্রতিষ্ঠানের সকল সদস্য অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জনাব তসিকুল ইসলাম তসি বলেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের উদ্যোগে, জেলার সাংবাদিকদের ঐক্য গঠনের প্রচেষ্টা প্রশংসনীয় এবং ঐক্যেই শক্তি একতাই উন্নতি, স্লোগানটি খুবই যুক্তি যুক্ত।

সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব জুড়েই সাংবাদিকতা পেশা ঝুঁকিপূর্ণ তিনি সাংবাদিকদের নিজেদের মধ্যে ষড়যন্ত্র ও কাদা ছোড়াছুড়ি ঝেড়ে ফেলে ঐক্যের আহ্বান জানান।

এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম আরো বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংবাদ মাধ্যম জগতের ইতিহাসে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন গঠন ঐতিহাসিক ঘটনা তিনি জনগণ,

জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন, তিনি আগামী দিনের ঐক্য স্থাপনের দৃড় প্রত্যয় ঘোষণা করেন।শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews