1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘জওয়ান’-এ শাহরুখের মা দীপিকা?

  • মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

‘জওয়ান’-এ শাহরুখের মা দীপিকা?

অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১০ জুলাই) মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ ভিডিও। ২ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওতে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে।কেরিয়ারের প্রথম একই সিনেমায় শাহরুখের এতগুলো লুক প্রকাশিত হয়েছে। ‘বহুরূপী’ শাহরুখকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। দেখা গিয়েছে বিজয় সেতুপতিকেও। সিনেমাটির অন্যতম আকর্ষণীয় দিক একঝাঁক অভিনেত্রী। প্রিভিউতে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন, নয়নতারা, প্রিয়ামণি এবং সান্যা মালহোত্রার। ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ধরা দিয়েছেন নয়নতারা। তবে আসল চমকটা দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ ভিডিও দেখে অনেকেরই অনুমান ছবিতে দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তবে শুধু মা-ই নন, ছবিতে শাহরুখ যেহেতু বাবা ও ছেলে দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন সেক্ষেত্রে দীপিকাকে কখনও শাহরুখের স্ত্রী এবং মা দুই ভূমিকাতেই দেখা যেতে পারে।

এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘ছবিটি সিস্টেমের উপর প্রতিশোধ নেওয়ার গল্প মনে হচ্ছে। যেখানে টাক মাথার শাহরুখ মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করেন। তিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা)র অন্যায় মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন। ছেলে ও বাবার দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। মুখোশে একজনকে বাবার মতো এবং পুলিশের বেশে তাকে ছেলের মতো দেখাচ্ছে। নয়নতারা এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সম্ভবত তিনি জুনিয়র শাহরুখের বিপরীতে থাকবেন।’

আরেকজন লিখেছেন, ‘বৃদ্ধ এসআরকে এবং দীপিকা কোনো উপজাতীর নাগরিক হতে পারেন। তাদের একই গুরু থাকতে পারে, যেখান থেকে তারা যুদ্ধের দক্ষতা অর্জন করেছেন। কোনোভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সরকার জমি দখলের চেষ্টা করে, তখন তারা এর বিরুদ্ধে বিদ্রোহ করে। শাহরুখ সম্ভবত মারা যায় এবং দীপিকাকে বন্দী করে জেলে পাঠানো হয়। যুবক শাহরুখ জেলে জন্মগ্রহণ করে কোনোভাবে জেল ছেড়ে বের হওয়ার সবুজ সংকেত পায়।’

তবে এসব গল্পই উঠে এসেছে নেটিজেনদের কমেন্টে। বাকিটা অ্যাটলির ‘জওয়ান’ মুক্তির পর জানা যাবে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে তামিল, তেলেগু এবং হিন্দিতে মুক্তি পাবে এই সিনেমা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews